পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার মধুখালি এলাকায় ফসলি জমির টপসয়েল রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। বৃহস্প্রতিবার (২৭ নভেম্বর) রাত ১১:৩০টা থেকে ১:৩০টা পর্যন্ত পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এর নেতৃত্বে এ অভিযানে একটি অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটায় জড়িত দুর্বৃত্তরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পরিবহনের সুযোগ না থাকায় এস্কেভেটরটি তাৎক্ষণিক অকেজো করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানায়, ফসলি জমির উর্বরতা নষ্টকারী এই ধরনের অবৈধ কর্মকাÐের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর জব্দ
