পাবনার বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লায় জবাই করা মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লায় ফজলু হোসেন (৫০) নামের এক রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। নিহত ফজলু হোসেন বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার মৃত মান্নানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় বড়শিলা-নলভাঙ্গা সড়কের পাশের একটি ধানক্ষেতে এক মধ্যবয়সী ব্যক্তির জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের স্বজনরা থানায় গিয়ে মরদেহটি ফজলু হোসেনের বলে শনাক্ত করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *