পবিত্র রমজানের সহমর্মিতায় পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাস

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মহিমান্বিত মাসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস শারীরিকভাবে অক্ষম এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন—প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও একজন দায়িত্বশীল কর্মকর্তার গুরুত্বপূর্ণ অংশ। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই যে রমজানের প্রকৃত শিক্ষা, এই সহায়তা তারই বাস্তব প্রতিফলন।

একজন প্রশাসনিক কর্মকর্তা যখন ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তখন তা কেবল সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং সমাজে মানবিকতা ও সহমর্মিতার অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, রমজানের এই পবিত্র সময়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিকতাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *