নেত্রকোনার আটপাড়ায় ‘কিশোরকে পেটানো’ ইউএনও ওএসডি

‎নেত্রকোনার আটপাড়ায় কিশোরকে পিটিয়ে ভাইরাল সেই ইউএনওকে প্রত্যাহার করে বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।নির্বাহী অফিসার (ইউএনও) রুয়েল সাংমা।‎‎শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।‎‎‎তিনি বলেন, আপাতত ময়মনসিংহে বিভাগীয় কার্যালয়ে সরিয়ে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।‎‎‎জানা গেছে, আটপাড়ায় ভিজিএফের চাল দেয়া কর্মসূচিতে দুর্জয় নামে এক কিশোরকে পেটাতে পেটাতে মাটিতে পড়ে যাওয়া একটি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। নেত্রকোনার আটাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুয়েল সাংমা ওই কিশোরকে পেটায়। ঘটনা গত ২৪ মার্চের হলেও ১০ আগস্ট ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।‎‎এদিকে কিশোরকে পেটানোর ঘটনায় রায়হান নামে এক ব্যক্তি আটপাড়া আমলি আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে।‎‎‎এদিকে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।‎‎‎বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয়টি গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সর্বসাধারণের নজরে আসে। বিজ্ঞপ্তিতে জানা যায় ইউএনওকে সরিয়ে নেয়া হয়েছে কর্মস্থল থেকে।‎‎‎বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।‎‎জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ইউএনওর বিষয়ে তদন্ত চলমান। এ অবস্থায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়েই তিনি ন্যস্ত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *