স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারকে ‘অন্তত এক মাস’ মাঠের বাইরে থাকতে হবে। স্ক্যানের পর তার কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল চোট’ ধরা পড়েছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডারের আইপিএল শেষ হয়ে গেছে। এই সপ্তাহে ভারত থেকে দেশে ফিরবেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, ‘আজ (শুক্রবার) সকালে একজন বিশেষজ্ঞকে দেখানো হয়েছে, তিনি অন্তত এক মাসের জন্য বিশ্রাম ও পুনর্বাসনে যেতে বলেছেন।’
গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ কাঁধে চোট পান স্যান্টনার। শেষ দিকে স্কোয়াডে যোগ দিয়ে তার ছিল সেটি চতুর্থ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ব্যক্তিগত কারণে একটু সময় নিয়ে দলে যোগ দেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পূর্ণ কোটায় বল করে ৪৪ রান খরচায় এক উইকেট নেন। তবে ব্যাট করতে নামেননি, তার স্থলাভিষিক্ত হন শার্দুল ঠাকুর।
আইপিএলের কারণে চলতি সাদা বলের বাংলাদেশ সফরে না আসা স্যান্টনার এই মাচে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে জুনে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। ইংলিশদের বিপক্ষে সিরিজের বাকি দুটি টেস্টের জন্য তাকে পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।
