নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করে

নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের আলোচিত ‘বাগযুদ্ধ’ এবার রূপ নিল সৌজন্যে। নির্বাচনের পুরোটা সময় বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কড়া সমালোচনা করে মাঠ গরম রেখেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এবার তার কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক ফেসবুক পোস্টে মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের সময় মির্জা আব্বাসের রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থানের কড়া সমালোচক হিসেবে তিনি বেশ আলোচিত হয়েছিলেন। তবে আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি সব তিক্ততা সরিয়ে রেখে জ্যেষ্ঠ এই রাজনীতিবিদের প্রতি ইতিবাচক বার্তা দেন।

এদিন রাত পৌনে ৮টায় এক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *