রহিদুল রাইপ,নওগাঁ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৫১ নওগাঁ ০৬ এ বাংলাদেশ জামায়েত ইসলামী’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রাণীনগর সদর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম বালুভরা গ্রামে ইউনিট পরিচালক মুহাম্মদ রোস্তম আলী মন্ডলের সঞ্চালনায় এবং মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ খবিরুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, রাণীনগর উপজেলা জামায়েত ইসলামীর আমির ডাক্তার আনজির হোসেন, সেক্রেটারি শামীমুল ইসলাম শামীম, এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা ইবনে আব্বাস প্রমূখ।
