রহিদুল রাইপ, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি নামে এক কিশোর নিখোঁজ হয়। ঘটনার পর তাকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় ২৪ ঘন্টা পর শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।
২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর সন্ধ্যায় আত্রাই নদীর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
