শাহ্ আলম শাহী, দিনাজপুর:
দিনাজপুরের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাস চত্বরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,দিনাজপুর চেম্বার, প্রেসক্লব, বিএনপি ও তার অঙ্গ সংগঠকসহ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি-বেসকারি প্রতিষ্ঠান,বিভিন্ন সামাজিক-শিল্প-সাহিত্য-সাংস্কৃতি সংগঠন।

এছাড়াও দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা সংবর্ধনা,আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংকেতিক অনুষ্ঠান
