টাঙ্গাইলে ‘লাল কার্ড’ হাতে নিয়ে ১৮ কিলোমিটার মানববন্ধন

 

মামুন সরকার , টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ‘লাল কার্ড’ হাতে নিয়ে ১৮ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চালিক মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে দেউলাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকায় দেড় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এদিন সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর, কদমতলী, মোগলপাড়া, কালিদাসপাড়া, হরিপুর, গুণগ্রাম, ঘাটাইল, বানিয়াপাড়া, ক্যান্টনমেন্ট, পোড়াবাড়ি, পাকুটিয়া ও দেউলাবাড়ি বাসস্ট্যান্ডে ‘লালকার্ড’ হাতে নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে নেতাকর্মীরা ‘বয়কট বয়কট, বহিরাগত বয়কট’, ‘বহিরাগতের ঠিকানা, ঘাটাইলে হবেনা’, ঘাটাইলের মাটি, আজাদ ভাইয়ের ঘাটি’ ইত্যাদি স্লোগান দেয়।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপি তৃণমূলের মতামতকে বিবেচনায় না নিয়ে নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ তিনি বাসাইলের বাসিন্দা এবং ঘাটাইল উপজেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীরা তাকে প্রত্যাখান করেছে। তারা অনতিবিলম্বে ওই মনোনয়ন বাতিল করে ঘাটাইলের সন্তানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। মনোনয়ন পরিবর্তন করে তারা বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেকমন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *