টাঙ্গাইলে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদা দাবির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ভূঞাপুর-যমুনা সেতু পূর্ব আঞ্চলিক সড়কের পলশিয়া এলকায় নিকরাইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন- আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর ও নিকরাইল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে। যেটা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। মামলা প্রত্যাহার সহ আমরা আওয়ামী লীগের দোসর মাসুদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

উল্লেখ্য- ভূঞাপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সোলায়মান হোসেন লিটন, নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কতিপয় নেতা-কর্মীরা নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের বালুর ঘাট দখলের চেষ্টা চালিয়ে পলশিয়া এলাকায় চলাচলের রাস্তা দখল করে বলে অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *