জীবন পরিবর্তনে সহায়তা করবে যে ৫ হাদিস

জীবনে পরিবর্তন আনতে চাই সবাই। আমল ইবাদত, অন্যের প্রতি কোমলতা, অসহায়কে দান করা, নিয়মিত নামাজ পড়া—সবই করতে চাই। কিন্তু হয়ে উঠে। অনেক কিছু প্রতিবন্ধক হয়ে দেখা দেয়। এসব প্রতিবন্ধকতা দূরে ঠেলে পরিবর্তন আনতে সহায়ক হতে পারে পাঁচটি হাদিস। তুলে ধরা হলো এখানে—

দান কখনো সম্পদ কমায় না

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, সাদাকা করলে সম্পদ কমে না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা উন্নীত করেন। (সহিহ মুসলিম)

এই হাদিসের মাধ্যমে রাসুল (সা.) এই বার্তা দিয়েছেন যে, সাদাকায় কখনো ব্যক্তির সম্পদ কমে না বরং এর মাধ্যমে বালা-মুসিবত দূর হয়। আল্লাহ এর মাধ্যমে মানুষকে অপরিসী,ম কল্যাণ দান করেন। ফলে তার সবকিছুতে বৃদ্ধিই হয়, কমতি হয় না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *