২১ দফা দাবি বাস্তবায়নসহ দেশের গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ ও সাংবাদিকতার মানোন্নয়নের জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় পরিষদ আয়োজিত “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ২৪ আগস্ট ২০২৫ ইং, রোজ রবিবার, সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডস্থ শিশুকল্যণ পরিষদের মেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তারের সভাপতিত্বে ও নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংস্থা’র মহাসচিব মোঃ আলমগীর গনি।
