চাঁপাইনবাবগঞ্জ সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে সাত টার দিকে কানসাট-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের মৃত মোত্তালেব হোসেনের ছেলে আব্দুল হামিদ(৭০)।
নিহত আব্দুল হামিদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাত সাড়ে সাত টার দিকে আব্দুল হামিদ রাস্তা পার হওয়ার সময় কানসাট থেকে সোনামসজিদগামী একটি অট্টো তাকে চাপাা দিলে ঘটনা স্থলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক তিনটার দিকে মারা যান। মোবারকপুর ইউপ চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারী ঘটনাটি নিশ্চিত করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন ঘটনাটি আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *