চাঁপাইনবাবগঞ্জ বজ্রপাতে ধান কাটা শ্রমিক নিহত

আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতাঃ শিবগঞ্জে বজ্রপাতে ধান কাটা এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক হলো জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একপুর পাঁকাটোলা গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে রফিক উদ্দিন(৪৫)
বুধবার ৬ মে ২০২৬ দুপুর সাড়ে ১২টা এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র মতে রফিক উদ্দিন গত কয়েকদিন আগে শ্রমিক হিসাবে ধান কাটার জন্য নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মাকলাহাট এলাকায় যায়। বুধবার সাড়ে ১২টার দিকে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনা স্থলেই নিহত হয়। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগের জন্য বারবার চেষ্টা করে ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *