চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস ও ডাকাতদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আহসান হাবিব চাপাইনবয়াবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের এক কর্মকর্তার মদদে চলা চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পিরোজপুর মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, শাহবাজপুর ইউনিয়নের কয়েকজন সন্ত্রাসী প্রকাশ্যে অপকর্ম চালাচ্ছে—এবং পুঠিয়া থানার এসআই কালাম তাদের মদদ দিচ্ছেন।
তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এসআই কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা মাদককারবারী।

এদিকে ইউসুফ আলীর স্ত্রী জিনিয়ারা বেগম বাদী হয়ে এলাকাবাসীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন, যা স্থানীয়রা ভিত্তিহীন দাবি করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *