আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাস উপলক্ষে যুবক ও তরুণদের অংশগ্রহণে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে দারিয়াপুর ট্রাক টার্মিনালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বেই ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।
দারিয়াপুর ট্রাক স্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রায় ৩২ কিলোমিটার দৌড় শেষ হয় দেবিনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে।
হাজারো তরুণ-যুবকের অংশগ্রহণে প্রতিযোগিতা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
