চট্টগ্রামে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার জাংগালিয়া এলাকার ফোর সিজন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা বেগমের বয়স প্রায় ৬০ বছর। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

লোহাগাড়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা বিপরীতমুখী মারসা পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রেহানা বেগমের মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছয়জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *