গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ

গোপালগঞ্জে প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর একটি পুকুর থেকে মো. তৌহিদুল ইসলাম মোল্যা (৩০) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের সুমন মন্ডলের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত তৌহিদুল মোল্যা উপজেলার লতিফপুর গ্রামের আক্তার আলী মোল্লার ছেলে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ি থেকে বের হন তৌহিদুল মোল্যা। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন।

সোমবার দুপুরে সুমন নামের এক ব্যক্তি ওই পুকুর পরিষ্কার করতে গেলে কচুরিপানার মধ্যে গলিত মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয় এবং তদন্তের অংশ হিসেবে সাকিব শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, পরিবারের লোকজন মরদেহটি তৌহিদুল মোল্যার বলে শনাক্ত করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *