গাজীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশত শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি পোশাক কারখানার প্রায় অর্ধশত শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১১ মে) সকালে ‘প্যানাসিয়া ক্লোদিং’ কারখানায় কাজে যোগ দেওয়ার পর একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকেন। পরে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এরপর পর্যায়ক্রমে আরও অনেকে অসুস্থ হয়ে পড়তে থাকলে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বা গণ মনোদৈহিক রোগ। আক্রান্ত রোগীদের নিয়ে আশঙ্কার কিছু নেই। প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিং দেওয়া হচ্ছে, আশা করছি তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *