গাজীপুরে  গ্যাস লাইন বিস্ফোরণে এক শিশুসহ দগ্ধ অন্তত ১০-১২ জন

আব্দুল কুদ্দুস গাজীপুর জেলা প্রতিনিধি,
গাজীপুরে  গ্যাস লাইন বিস্ফোরণে এক শিশুসহ দগ্ধ হয়েছে অন্তত ১০-১২ জন । কারখানার বৈধ গ্যাস সংযোগের সাথে আবাসিক এলাকায় ত্রুটিপূর্ণ অবৈধ সংযোগ স্থাপনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
২৪ অক্টোবর শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর কাশিমপুর- শ্রীপুর আঞ্চলিক সড়ক কাজী মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করে  বিকট শব্দে ড্রেনের ঢাকনা লন্ডভন্ড হয়,ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু ও অভিভাবক-সহ আহত হয়েছে অন্তত ১০-১২ জন পথচারী।
 আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অনেকের অভিযোগ, তৈরি পোশাক কারখানার বৈধ গ্যাস সংযোগের সঙ্গে বাসা বাড়িতে ত্রুটিপূর্ণ অবৈধ সংযোগ দেওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনায় পড়তে হয় এই পথে চলাচলরত পথচারীদের। ‌
এতে বিষ্ফোরণে পাশে থাকা মা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার শোরুমের গ্লাস ভেঙে যায় ও দোকানের সাইনবোর্ড লন্ডভন্ড হয়।
পেঅফ,
দ্রুত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা হোক সংশ্লিষ্টদের প্রতি এমনটাই দাবি এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *