গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার সকালে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতি গঠনের কারিগর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রোববার সকালে শহরের প্রধান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণের শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার, মোঃ জসিম উদ্দিন, সিভিল সার্জন, মোঃ রফিকুজ্জামান সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *