জাতীয় লাইফস্টাইল শীর্ষ সংবাদখালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড Bangla Television NetworkDecember 3, 202501 mins ব এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্বেগ কমছে না। মঙ্গলবার (২ ডিসেম্বর) মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘‘বিএনপির চেয়ারপারসন চিকিৎসা নিতে পারছেন। সমন্বিত মতামতের পর তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা, সে বিষয়ে মেডিক্যাল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে।’’ এখন মেডিক্যাল বোর্ড কী সিদ্ধান্ত নেয় সবাই সেই অপেক্ষায় আছেন। এদিন সন্ধ্যায় এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ-খবর নিতে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এরই মধ্যে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে এসএসএফের নিরাপত্তা পেতে শুরু করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সে অনুযায়ী দুপুর থেকেই হাসপাতালের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেড়েছে। তবে কিছু অযাচিত উপস্থিতির সুযোগ নিচ্ছে কতিপয় অখ্যাত গণমাধ্যম। সেখানে উপস্থিত কিছু অতি উৎসাহী ব্যক্তিকে খালেদা জিয়ার বিষয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করছেন তারা। সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে নানা সমালোচনা হচ্ছে। Post navigation Previous: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবগঞ্জে দোয়া মাহফিলNext: শতাব্দীর ভালো নির্বাচন চাই : ইসি সচিব Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.