ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রেসক্লাবের একযুগ পূর্তি উপলক্ষ্যে গত রোববার বিকেল ৫টায় প্রেসক্লাবের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও বস্তু নিষ্ঠু সাংবাদিকতার উপর গুরুত্ব দিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান
তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মতিয়র রহমান বাঁধন, সাংগঠনিকসম্পাদক আনোয়ার সাদাত সুইট, গোলাম মোস্তফা সহ অন্যান্য সদস্যগন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
