মো: মেহরাব হোসেন , গাজীপুর ।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে এক বিশাল র্যালির আয়োজন করা হয়। র্যালিটির নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র জনাব মুজিবুর রহমান।
সকালে প্রায় দশটার দিকে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বাইপাস ও শ্রীফলতলী রোড হয়ে উপজেলা চত্বরে এসে শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিতে প্রায় ৫০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে সাবেক মেয়র মুজিবুর রহমান বলেন,
“আমি ধানের শীষের (বিএনপি) মনোনয়ন পাই বা না পাই, জাতীয়তাবাদী দল বিএনপিকে গাজীপুর এক আসনে বিজয়ী করতে আগামীকাল থেকে আগের মতোই রাজপথে কাজ করে যাব।”
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
