ঈদে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’

বিনোদন ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের পর্বটি সাজানো হয়েছে নানা আকর্ষণে।

অনুষ্ঠানটি শুরু হবে কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর পরিবেশনায়। এরপর থাকছে দেশাত্মবোধক ও ভিন্নধর্মী গান, তারকা শিল্পীদের পরিবেশনা এবং অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে বর্ণাঢ্য নৃত্য পরিবেশনা।

বরাবরের মতোই ‘ইত্যাদি’র বিভিন্ন নাট্যাংশে সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরা হবে। পাশাপাশি থাকছে মিউজিক্যাল ড্রামা, দর্শক অংশগ্রহণে প্রতিযোগিতা এবং বিদেশিদের নিয়ে বিশেষ পর্ব। সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বিনোদনের সব রসদ নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি।

অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *