ইসরায়েলের জনপ্রিয়তা তলানিতে ঠেকছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রে দেশটির প্রতি জনমত দ্রুতই নেতিবাচক হয়ে উঠছে বলে একাধিক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ২০১৯ সালে যেখানে ২৮ শতাংশ আমেরিকান ইসরায়েলিদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করতেন, ২০২৬ সালে তা বেড়ে ৪২ শতাংশে পৌঁছেছে।

এছাড়া একই সময়ে ইসরায়েল সরকারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ৪১ শতাংশ থেকে কমে ৩২ শতাংশে নেমে এসেছে এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে।

এপি-এনওআরসি-এর একটি জরিপে দেখা গেছে, ৪০ শতাংশ আমেরিকান বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ‘অতিরিক্ত সমর্থন’ দিচ্ছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলের তরুণ সমর্থকদের মধ্যেও ইসরায়েলের প্রতি আস্থা কমতে শুরু করেছে।

প্যাক্স বা রাজনৈতিক গবেষণা সংস্থাগুলোর জরিপ অনুযায়ী, তরুণ রিপাবলিকানদের একটি বড় অংশ গাজায় সামরিক পদক্ষেপকে সমর্থন করছে না। বিশেষ করে ১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকানদের মধ্যে ৫৭ শতাংশই ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন এবং কুইনিপিয়াক ইউনিভার্সিটি ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জরিপগুলোতেও এই সমর্থনের ঘাটতি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *