আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে ইরানে অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন।
ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইরানের ইয়াজদ শহরে বিস্ফোরণের শব্দে সৃষ্ট ‘আতঙ্ক ও মানসিক চাপে’ ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এ খবর জানিয়েছে।
ইয়াজদ প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শহরের বাইরে একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে শিশুটি প্রচণ্ড ভীত হয়ে পড়ে এবং মানসিক আঘাতে তার মৃত্যু হয়।
তথ্যসূত্র: আল–জাজিরা
