আর বাকি ৩৬ দিন: জোহান ক্রুইফের সেই অবিস্মরণীয় রেকর্ড

স্পোর্টস ডেস্কঃ আসন্ন ২০২৬ বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র ৩৬ দিন বাকি। ফিফার বিশেষ কাউন্টডাউনে আজ উঠে এসেছে ডাচ কিংবদন্তি ক্রুইফের এক অনন্য কীর্তি। ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে ক্রুইফ মোট ৩৬টি গোলের সুযোগ করেছিলেন, যা বিশ্বকাপের এক আসরে কোনো ফুটবলারের করা সর্বোচ্চ রেকর্ড।

এই তালিকার দুই নম্বরে রয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ২৭টি সুযোগ তৈরি করেছিলেন তিনি। যা ক্রুইফের ৩৬টি সুযোগের চেয়ে নয়টি কম।

জোহান ক্রুইফ তার ফুটবল ক্যারিয়ারের একমাত্র বিশ্বকাপে মোট সাতটি ম্যাচে অংশ নিয়ে করেছেন তিনটি গোল। আর অ্যাসিস্ট করেছেন তিনটি। এছাড়া সুইডেনের বিপক্ষে ম্যাচে তিনি ১২টি সফল ড্রিবলিং করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল তার বিখ্যাত ক্রুইফ টার্ন।

বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে জোহান ক্রুইফের চেয়ে বেশি ড্রিবলিং করার রেকর্ড আছে মাত্র তিনজনের। ১৯৯৪ সালের বিশ্বকাপে ইতালির বিপক্ষে জে জে ওকোচা করেছিলেন ১৫টি। এই তালিকায় দুই নম্বরে অবস্থান জাইরজিনহোর। ১৯৭০ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে করেন ১৩টি। আর ১৯৯০ সালে ক্যামেরুনের বিপক্ষে ১৩টি ড্রিবলিং করেছিলেন পল কোয়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *