আবাদি জমি কেটে পুকুর খনন, ১লাখ টাকা জরিমানা

নাজমুল হাসান,(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার।

‎জানা গেছে, উপজেলার চন্দ্রখানা মুসল্লীপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বাবুল কৃষিজমি নষ্ট করে অনুমোদন ছাড়াই পুকুর খনন করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎এসময় অবৈধভাবে আবাদি জমি কাটার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

‎উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *