সিরাজগঞ্জে কৃষি জমির উর্বর মাটি কাটার অভিযোগে দুইজনকে অর্থদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এ কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষিপুর এলাকায় এবং মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে দুই মাটি ব্যবসায়ীকে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া কাজিপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ অর্থদন্ড দেন।
অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কাজিপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মফিজ উদ্দিন সরকার এর ছেলে মোঃ আবদুল আজিজ সরকারকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ২০ হাজার টাকা এবং অপর মামলায় মাইজবাড়ীর ইউনিয়নের চকপাড়ার গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে শুভকে ৫০ হাজার টাকা এ অর্থদণ্ড প্রদান করেন।

