শ্রীনগর,লৌহজংমুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতঘড়িয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে সাগর (২৪) ও সানারুল (১৬) নামের দুই যুবক নিহত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ এটনা ঘটে। নিহতরা হলেন- সাগর, পিতা-ফোরহাদ ও সানারুল, পিতা- শহিদুল ইসলাম৷ তারা একই উপজেলার গোয়ালীমান্দ্রা বেদে পল্লী এলাকার বাসিন্দা৷
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত ২টার দিকে সাতঘরিয়া মাঠ এলাকা থেকে তার বিদ্যুৎের তার চুরির অভিযোগে আটক করলে এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়৷
সকাল সাড়ে ৯ টার দিকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালে ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়৷ বর্তমানে লাশ পুলিশ হেফাজতে রয়েছে৷ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে ৷
