ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর গৃহবধূর লাশ উদ্ধার

 

মোঃ নাজমুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার ধোঁপার কুরা বিল থেকে নিখোঁজের একদিন পর শাফিয়া বেগম (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শাফিয়া বেগম ওই এলাকার আফসার আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি শাফিয়া বেগম। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন বুধবার বিকেলে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহযোগিতায় ধোঁপার কুরা বিল থেকে তার লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, শাফিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিলের পাশ দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে মৃত্যু বরন করেন কিংবা নিজেও আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটির সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *