| রাজশাহী প্রতিনিধি। |
রাজশাহীতে “জাতীয় সংবাদিক সংস্থা” জেলা,উপজেলা ও মহানগর কমিটির সদস্যদের নিয়ে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর এস.কে কমিউনিটি সেন্টারে সম্মেলন শুরু হয়ে দুপুর ২ টার দিকে শেষ হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর সঞ্চালনায় ও সভাপতি নুরে আলম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব আলমগীর গনি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনজুর হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার পতনের পরবর্তী সময়ে, সাংবাদিকেরা কঠিন সময় পার করছেন। নানা ভাবে ট্যাগ লাগিয়ে মামলা, হামলা, হত্যা চেষ্টা এবং ইতি মধ্যে সারা বাংলাদেশে অনেক সাংবাদিকে হত্যাও করা হয়েছে। অবিলম্বে সাংবাদিকদের হয়রানী বন্ধ করার জোর দাবি জানান সাংবাদিকরা।
