গোবিন্দগঞ্জে ও সঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত\ আহত-২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিয়ালগাড়া ও সঘাটার চিনিরপটল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত ও দু’জন আহত হয়েছে। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের শিয়ালগাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় শেফালি বেগম ( ৪০) নামের এক মোটারসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার সামপারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বেজাউল হকের স্ত্রী। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান গোবিন্দগঞ্জের দিকে আসার সময় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকার নীচে পিষ্ট হয়ে আরোহী শেফালি বেগম ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মোটরসাইকের আরোহী নিহতের কন্যা ও শিশু আহত হয়েছে। নিহতের মরদেহ ও ট্রাকটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আপর দিকে সঘাটা উপজেলার ওয়াপদা বাধের দক্ষিণ পাশে চিনিরপটল রোডের মোড়ে এনজিও কর্মীর মোটারসাইকেল এর সাথে একটি অটো রিক্সাভ্যানের সংঘর্ষে এক নারী নিহত এবং দু’জন চালক আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *