ছাদ থেকে পানি পড়া নিয়ে বিরোধে আপন ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
কোটালিপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি বসত বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাইদের লাঠির আঘাতে আপন ভাই নিহত হয়েছে। গত রবিবার রাতে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ ঘটনা ঘটে। সরেজমিনে জানাগেছে, উনশিয়া গ্রামের মৃত সুধীর ঘোষের ছেলে ব্যবসায়ী আনন্দ ঘোষের(৪৫) সাথে বাড়ির ছাদের পানি পড়া নিয়ে তার আপন ভাই গৌরাঙ্গ ঘোষ (৫২),কালা ঘোষ…
