কাভার্ড ভ্যান-বাইক-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

যশোরে কাভার্ড ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইজিবাইক চালক ও ঘুনি পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়ার বৃষ্টি সাহা (২৪), চাউলিয়া গ্রামের…

Read More

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের পর বাসটি উল্টে খাদে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। খাদে পড়া বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন বলে জানা গেছে।

Read More

রামিসা হত্যা: ডিএনএ টেস্ট সম্পন্ন, রোববারের মধ্যেই চার্জশিট

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট শেষ হয়েছে। সেক্ষেত্রে আগামীকালের (২৪ মে) মধ্যে এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে। শনিবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, রিপোর্টটি…

Read More

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। সোমবার (১৮ মে) সকাল থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করে সড়ক বিভাগ। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল…

Read More

বগুড়ায় নির্মাণাধীন ভবনে বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ বন্ধু গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ১৯ বছর বয়সী ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের…

Read More

রাজধানীর মুগদায় মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মুগদায় এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন মরদেহের সাত টুকরো উদ্ধারের কয়েক ঘণ্টা পর পাশের এলাকা থেকে মাথার অংশও উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৭ মে) বিকেলে মুগদা এলাকার মান্ডা আবদুল গনি রোডের একটি বাড়ির নিচ থেকে অজ্ঞাত…

Read More

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: মৃত বেড়ে ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. কাউসার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক…

Read More

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছভর্তি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর পাঁচটার দিকে এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন মাছবোঝাই ট্রাকের চালক শামিম মিয়া (৩০)। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে…

Read More

সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি: সুন্দরবনের কুখ্যাত ডাকাতচক্র ‘সুমন বাহিনী’র প্রধান সুমনসহ পাঁচ সদস্য কোস্টগার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। শনিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল-সংলগ্ন এলাকায় তারা আত্মসমর্পণ করেন। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী সদস্যদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন…

Read More

খুলনার কয়রায় ঘরে সিধ কেটে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কয়রা (খুলনা) সংবাদদাতা: খুলনার কয়রায় ভবতোষ মৃধা (৪০) নামের এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) গভীর রাতে বসতঘরে সিধ কেটে প্রবেশ করে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে। নিহত ভবতোষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে। তিনি উপজেলার গিলাবাড়ি বাজারে একটি ঔষধের দোকান পরিচালনা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে…

Read More