বিইউপি-তে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা, নভেম্বর ১৫, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি)-এর সহযোগিতায় “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইমঅ্যাকাডেমিয়া-এর আওতায় আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনারেল ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিসট্রেশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল এস এম জোবায়ের আলম-পিএসসি। আরও উপস্থিত ছিলেন একই বিভাগের লেকচারার ইশরাত জাহান দিনা। এসময় তারা শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও নেতৃত্ব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন- এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, যিনি তার মূল প্রবন্ধে ব্যাংকে তরুণদের ক্যারিয়ার উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক নানা উদ্ভাবনী উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন। এ সময় তিনি ব্যাংকের তরুণ্য নির্ভর কর্মকাণ্ড ও প্রাইমঅ্যাকাডেমিয়া-এর অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। সেমিনারে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সমন্বিত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। উভয় প্রতিষ্ঠানই তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও ক্যারিয়ারমুখী উদ্যোগে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রাইমঅ্যাকাডেমিয়া-এর উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত আর্থিক সেবার আওতায় আনছে, যার মধ্যে রয়েছে- ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ ব্যবস্থা, পেরোল সেবা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত অ্যাকাউন্ট- সবকিছু এক ছাতার নিচে। উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, যা তরুণ প্রজন্মকে আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে।

Read More

পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসমাবেশে মির্জা ফখরুল

আহসান হাবিব চাপাইনবয়াবগঞ্জ থেকে।  চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপি গণসমাবেশ করেছে। সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায় বিএনপি সরকারেই সম্ভব। তিনি জানান, গঙ্গা–পদ্মার পানিবণ্টন চুক্তি ২০২৬ সালে শেষ হলেও ভারতের অবস্থান এখনো পরিষ্কার নয়। দুর্বল সরকার ক্ষমতায় এলে দেশের স্বার্থ…

Read More

বকশীগঞ্জে একসাথে ৩ সন্তান প্রসব করেছে এক মা ॥ বিপাকে দরিদ্র পরিবার

  এম.শাহীন আল আমীন, জামালপুর উত্তর প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গুচ্ছ গ্রামের বাসিন্দা ওয়াজ কুরুনীর স্ত্রী মাহমুদা খাতুন বকশীগঞ্জ হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একসাথে ৩ জন পুত্র সন্তান প্রসব করেছেন। হতদরিদ্র পরিবারটি বর্তমানে শিশু ৩টির পুষ্টিকর খাবার ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিপাকে পড়েছেন। জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর নতুন গুচ্ছ গ্রামের বাসিন্দা…

Read More

ঝুলন্ত সেতুতে যুক্ত হচ্ছে মুন্সিগঞ্জ-চাঁদপুর

রুবেল তাহমিদ : দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুর মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপন হচ্ছে মুন্সীগঞ্জ ও চাঁদপুরের। ২০২৬ সালে শুরু হচ্ছে মেঘনা-ধনাগোদা নদীর ওপর এই সেতুর নির্মাণকাজ। মুন্সীগঞ্জের গজারিয়া থেকে চাঁদপুরের মতলব উত্তর পর্যন্ত ১.৮৫ কিলোমিটার দীর্ঘ এবং চার লেন বিশিষ্ট ক্যাবল স্টেইড এই সেতুর স্প্যানের দৈর্ঘ্য বাংলাদেশে অন্যতম বৃহৎ হবে। এতে আঞ্চলিক অর্থনৈতিক যোগাযোগ আরও সহজ হচ্ছে।…

Read More

ভূঞাপুর পৌর প্রশাসকের উদ্যোগে অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রশিক্ষণ

  মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলাদেশে এই প্রথম টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে ভূঞাপুর পৌর প্রশাসনের উদ্যোগে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্স অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। প্রথম দিনে ২’শ জন চালককে প্রশিক্ষণ দেয়া হয়। পরবর্তীতে ধাপে ধাপে আরো…

Read More

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন’

নিজস্ব প্রতিবেদক : আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফোবানা ফাউন্ডেশন, সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের স্বনামধন্য সব শিল্পী বৃন্দদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ই সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর ৪দিন ব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের…

Read More

বাংলাদেশ থেকেই শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক : আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফোবানা ফাউন্ডেশন, সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের স্বনামধন্য সব শিল্পী বৃন্দদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ই সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর ৪দিন ব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের…

Read More

ঢাকায় বাংলাদেশ ফোবানা সভা অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক। বাংলাদেশ সোসাইটি SC গর্বের সাথে ঘোষণা করছে যে তারা আগামী ৪, ৫, ৬ এবং ৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে জমকালো FOBANA 2026 অনুষ্ঠানের আয়োজন করবে। এই বহুল প্রতীক্ষিত উদযাপনে বাংলাদেশী সংস্কৃতি, সঙ্গীত এবং শিল্পের এক প্রাণবন্ত মিশ্রণ থাকবে। যেখানে অনেক প্রখ্যাত বাংলাদেশী অভিনেতা ডিএ তায়েব, গায়ক, নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ এবং পৃষ্ঠপোষকদের পরিবেশনা থাকবে। এই…

Read More

গণভোট’ আয়োজনের আগেই বিএনপির ‘না’ ভোট

মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক: ঐকমত্য কমিশন প্রণীত সুপারিশমালায় প্রস্তাবিত ‘গণভোট’ আয়োজনের আগেই ‘না’ ভোট দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রথম প্রহর (রাত ১২টার পর) থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ ওয়ালে বাংলাদেশের জাতীয় পতাকার লাল অর্ধবৃত্তাংশের ওপরে ‘না’ শব্দটি যুক্ত করে ছবি পোস্ট করতে দেখা যায়। মাগুরা জেলা বিএনপি…

Read More

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও মানবে না বিএনপি: মির্জা ফখরুল

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট সম্ভব নয়। সময়, অর্থ ও নির্বাচনের মতো বিশাল আয়োজনের বিবেচনায় এটি  অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। ভোটের দিন ছাড়া গণভোটের করার সিদ্ধান্ত কোনদিনও বিএনপি মেনে নেবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ঐকমত্য…

Read More