সাত দফা দাম কমানোর পর এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা

বিটিএন ডেস্কঃ দেশের বাজারে টানা সাত দফা দাম কমানোর পর এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে । এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দুই লাখ ৩৭ হাজার টাকায় উঠেছে। গতকাল ছিল দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। শনিবার…

Read More

আগামীকাল থেকেই জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক

বিটিএন ডেস্কঃ দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে,…

Read More

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে। তাই বিশ্বের ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করলেও জনগণের…

Read More

দেশে এলো আরও একটি জাহাজ ১০ হাজার টন ডিজেল নিয়ে

বিটিএন ডেস্কঃ বৈশ্বিক জ্বালানি সরবরাহ অনিশ্চয়তার মধ্যে নতুন চালান পৌঁছালো দেশে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রান কুভা’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী এই জ্বালানি তেলের চালান পাঠিয়েছে চীনা প্রতিষ্ঠান ইউনিপেক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ সূচিতে অনিশ্চয়তা তৈরি…

Read More

কঠোর হচ্ছে এফআরসি নিরীক্ষা প্রতিবেদনে জালিয়াতি ঠেকাতে

বিটিএন ডেস্কঃ নিরীক্ষা প্রতিবেদনে পূর্বের তারিখ দিয়ে সই (ব্যাকডেটিং) করার প্রবণতা ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। নতুন এক নির্দেশনায় সংস্থাটি জানিয়েছে, নিরীক্ষা প্রতিবেদনে ব্যাকডেট দিয়ে সই করা গুরুতর পেশাগত অসদাচরণ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি জারি করা নির্দেশনায় এফআরসি বলেছে, নিরীক্ষা প্রতিবেদনের তারিখ কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি…

Read More

চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ছাড়িয়েছে ৩০৫ কোটি টাকা

বিটিএন ডেস্কঃ চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। এ সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০৫ কোটি (৩.০৫ বিলিয়ন) মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ৭১ লাখ ডলার। বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৭৪…

Read More

বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা আবারও বাজারে ছাড়া হচ্ছে

নিজস্ব প্রতিনিধিঃ শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট জব্দ করে নতুন নোট আনে ইউনুস সরকার। এতে সরকারের বিপুল অর্থ অপচয় হবে এমন সমালোচনা থাকলেও পুরোনো নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকে অন্তর্বর্তী সরকার। তবে এখন সেই সিলগালা নোট বাজারে ছাড়া হচ্ছে। এ বিষয়ে ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই পুরানো নকশার নোট বিনিময় করা…

Read More

স্পষ্ট রোডম্যাপ চায় আইএমএফ দেশের ব্যাংকিং খাত সংস্কারে

বিটিএন ডেস্কঃ বাংলাদেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতা, ঋণ ব্যবস্থাপনা ও নীতিগত সংস্কারকে আরও শক্তিশালী করতে একটি স্পষ্ট ও সময়সীমা বদ্ধ রোডম্যাপ চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বাংলাদেশ ব্যাংককে কাছে এসব পরিকল্পনা লিখিত আকারে চেয়েছে। বুধবার (২৫ মার্চ) সফররত আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এ সময় দেশের আর্থিক খাতের চলমান সংস্কার,…

Read More

একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জেট ফুয়েলের দাম

বিটিএন ডেস্কঃ বাংলাদেশও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। জানা গেছে, তেলের দাম বাড়াতে আজ (মঙ্গলবার) জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন…

Read More

নতুন চেয়ারম্যান নিয়োগ রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে

বিটিএন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি খাতের দুই কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটি পৃথকভাবে এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওয়াসিম জাব্বার।…

Read More