সাটুরিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফয়জী
মোঃ মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৫–২০২৭) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল-এর সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এসএ টিভি ও দৈনিক দেশ রূপান্তর এর মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী।শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সাটুরিয়া উপজেলা অডিটোরিয়ামের মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে…
