ময়মনসিংহের ভালুকায় ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় ভালুকার গ্লোবাল সুজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক…
