Bangla Television Network

২০ এপ্রিল থেকে শুরু হবে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি নির্ধারিত সময়ের ১৪ দিন এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী ৩ মে’র পরিবর্তে ২০ এপ্রিল থেকেই সারা দেশে একযোগে এই কর্মসূচি শুরু হবে। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১১তম দিনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে…

Read More

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে ধোঁয়া, ফায়ার সার্ভিসের দুই ইউনিট

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা সেখানে গেছেন। বুধবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট ওই হাসপাতালে যায়। এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, হাসপাতালের ১৫ তলা…

Read More

প্রাথমিক বিদ্যালয় নেই দেশের আটটি বিভাগের মোট ২৮৪৭টি গ্রামে: শিক্ষামন্ত্রী

বিটিএন ডেস্কঃ দেশের আটটি বিভাগের মোট ২ হাজার ৮৪৭টি গ্রামে বর্তমানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। শিক্ষামন্ত্রী স্বীকার করেছেন যে, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক…

Read More

জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে জার্মান সংসদের পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে জার্মান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রধান মাইকেল থিউস, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর…

Read More

ভোটগ্রহণ ১২ মে, সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা

বিটিএন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ মে এই আসনগুলোর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের এই বিস্তারিত তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল অনুযায়ী,…

Read More

শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা: প্রধানমন্ত্রী

বিটিএন ডেস্কঃ বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে…

Read More

সিরাজগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টা থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার বিকেল ৪টা থেকে হাসপাতালের অভ্যন্তরে বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ হয়ে বিদ্যুৎ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। সারাদিন বন্ধ ছিল সকল…

Read More

২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা

বিটিএন ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় সাড়ে চার…

Read More

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং করবেন যেভাবে

নীরবে নতুন একটি এআই ডিকটেশন অ্যাপ উন্মোচন করেছে গুগল। ‘গুগল এআই এজ এলোকোয়েন্ট’ নামের এই অ্যাপ ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করতে পারে। পরীক্ষামূলকভাবে অ্যাপটি আইওএস প্ল্যাটফর্মে চালু হয়েছে। এটি মূলত একটি অফলাইন-ফার্স্ট ডিকটেশন অ্যাপ। যা ব্যবহারকারীর কথাকে তাৎক্ষণিকভাবে লেখায় রূপান্তর করে। অ্যাপটি ডাউনলোড করার পর প্রয়োজনীয় ভয়েস মডেল ইনস্টল করলে ইন্টারনেট ছাড়াই…

Read More

গরমে রান্নাঘর ঠান্ডা রাখার উপায়

গরমকালে রান্না করার সময় রান্নাঘরটি আপনার বাড়ির সবচেয়ে গরম অংশে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের চুলা এবং কম বায়ুচলাচলযুক্ত চুলায় রান্না করলে তাপ খুব দ্রুত জমা হয়। ভালো ব্যাপার হলো, এই সমস্যা সমাধানের জন্য আপনাকে খুব দামি সরঞ্জাম কিনতে বা ব্যাপক সংস্কার করতে হবে না। গরমকালে রান্না যাতে আনন্দদায়ক ও সহজ থাকে, তা নিশ্চিত করতে…

Read More