ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা ছাঁটাইয়ের দাবিতে বানেশ্বরে গ্রাহকদের মানববন্ধন
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডেএস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত অদক্ষ ও অসদাচরণকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও আঞ্চলিক ভাষা ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ এবং কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯:৩০ টায় ইসলামী ব্যাংক বানেশ্বর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ সাধারণ গ্রাহক…
