Bangla Television Network

বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করলে ১৬৯ বিএসএফের…

Read More

কুমিল্লায় গ্রেপ্তার চট্টগ্রামের ডাকাতি মামলার আসামি

চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল ওরফে রবিউল হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৩ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় র‌্যাবের চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রুবেল লক্ষীপুরের রামগতি উপজেলার মোহাম্মদপুর বাজার এলাকার আব্দুল মমিনের ছেলে। বৃহস্পতিবার…

Read More

২৮ হত্যা মামলায় কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা

জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আনা হয়। এ মামলায় চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল-১…

Read More

অর্থ লেনদেন নিয়ে নিয়োগ পরীক্ষায় সতর্ক করল ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৯ম গ্রেডের বিভিন্ন পদের বাছাই পরীক্ষা আগামী ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা ঘিরে আর্থিক লেনদেন বা প্রলোভনমূলক প্রতারণার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইউজিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। ইউজিসি জানিয়েছে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। কোনোভাবেই…

Read More

১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন পোস্টাল ব্যালটে ভোট দিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯…

Read More

উখিয়ায় জুয়েলার্সের দোকানে প্রকাশ্যে স্বর্ণ চুরি

কক্সবাজার উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া সদরে মালতী জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক ও কর্মচারীকে ব্যস্ত রেখে অভিনব কায়দায় মুহূর্তের মধ্যে পুরো স্বর্ণের বক্স হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ চোর চক্র। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সংঘটিত এই ঘটনাটি সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, দুইজনের একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে দোকানে প্রবেশ করে। কথায় কথায় দোকানের কর্মচারীর…

Read More

‘মনে হয় না ভুল কিংবা অন্যায় কিছু করেছি’

ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী এবার ভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে নবান্নের সভাঘরে গিয়ে তৃণমূল সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে একটি গান গেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ইমন নিজের সুরেলা কণ্ঠে এই ‘উন্নয়নের পাঁচালি’ পরিবেশন করেন, আর সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে তুমুল কটাক্ষ ও সমালোচনা। ইমন চক্রবর্তী বরাবরই…

Read More

খেলা নিয়ে বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের দুঃসংবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই খেলে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা। শহিদ আফ্রিদি, শোয়েব মালিক থেকে শুরু করে হালের সাইম আইয়ুব-আবরার আহমেদদেরও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দেখা গেছে। আসন্ন বিপিএলের আগে নিলাম থেকে বেশ কয়েকজন পাক তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও পুরো মৌসুমের জন্য পাকিস্তানের খেলোয়াড়দের পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে…

Read More

নতুন ৫০০ টাকার নোট এখন বাজারে

বাংলাদেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ থেকে বাজারে ছাড়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। এর…

Read More

ইরানের ১২ লাখ রিয়াল এক মার্কিন ডলারে, বাংলাদেশের এক টাকায় কত রিয়াল মিলবে

ডলারের বিপরীতের ইরানি রিয়ালের দাম রেকর্ড দরপতন হয়েছে। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) খোলা বাজারে এক ডলারের বিনিময় হার প্রায় ১২ লাখ রিয়াল নির্ধারণ করেন ব্যবসায়ীরা। মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের মূল্য শুধু অবনতির দিকে গেছে। এছাড়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা থমকে যাওয়ার কারণেও ইরানি রিয়ালের দাম কমছে। বাংলাদেশি এক টাকায়…

Read More