Bangla Television Network

সীমান্তে পুশ-ইন নিয়ে উদ্বেগ, সরকারি কর্মপরিকল্পনা চাইলেন এনসিপি নেত্রী

নিজস্ব প্রতিনিধিঃ সীমান্তে পুশ-ইন বন্ধ এবং দেশের শ্রমবাজারে বিদেশি কর্মীদের বৈধতা যাচাইসহ দেশীয় কর্মসংস্থান সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা। মঙ্গলবার (৯ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত…

Read More

প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়বে, আশা বাংলাদেশের

বিটিএন ডেস্কঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আগামী দিনে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আন্তঃবাহিনী জনসংযোগ…

Read More

বিশ্ব ফুটবলে তোলপাড়, বিশ্বকাপ শুরুর আগে ফিফার বিরুদ্ধে মামলা

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ফিফা এবং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন ফরাসি কিংবদন্তি ফুটবলার এবং উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। সোমবার (৮ জুন) প্যারিসে আইনজীবীদের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেন তিনি। উয়েফার সাবেক সভাপতি প্লাতিনির অভিযোগ, এক…

Read More

রাজধানীর তেজগাঁও পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে আটক ২মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যানও জব্দ করা হয়। সোমবার (৮ জুন) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী-মগবাজার সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাবুল হাসান (২৩) ও মো. রাসেল মিয়া (৩৫)। মাদকদ্রব্য…

Read More

অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা

বিটিএন ডেস্কঃ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে রাজনীতি থেকে অবসরের কথাই এক সময়ে ভেবেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন সেই ভাবনা নাকচ। দেশের ‘বর্তমান পরিস্থিতিতে’ সেই চিন্তা সরিয়ে রেখে ‘নিজের দেশের মানুষের পাশে থাকা’-র সিদ্ধান্তই নিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জুন) নয়াদিল্লি থেকে ‘এই সময়’-কে দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন…

Read More

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধের কথা বলে মাকে ডেকে নিয়ে ধর্ষণ

নাটোর প্রতিনিধিঃ নাটোর আধুনিক সদর হাসপাতালে অসুস্থ মেয়েকে (২) চিকিৎসা করাতে আসা এক মাকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের তিন আউটসোর্সিং সুইপারের বিরুদ্ধে। রোববার (৭ জুন) রাতে সদর হাসপাতালের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটলে কোনো ব্যবস্থা না নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে জানা গেছে। মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগী নারীর বাবা বাদী…

Read More

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন…

Read More

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত ৪

চট্টগ্রাম প্রতিনিধিঃ সোমবার (৮জুন) দুপুরে লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। তারা সবাই ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তারা বিভিন্ন চিকিৎসকের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।…

Read More

যশোরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমামুল হোসেন ওই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমামুল হোসেনের নাতনীকে একদল…

Read More

মুন্সীগঞ্জে বাবার বাড়ি থেকে ফিরে স্ত্রী দেখলেন স্বামীর ঝুলন্ত মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামে নিজ বাড়ির সিড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইলিয়াস মাঝি (৩৮) ডহুরি গ্রামের বাসিন্দা এবং ব্রুনাই প্রবাসী ছিলেন। তিনি…

Read More