গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর কুয়াশায় শীতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবি খেটে খাওয়া মানুষের।
সারাদিন কুশায়ায় ঢাকা থাকায় দিনের বেশী ভাগ সময় সুর্য্যরে দেখা মিলছে না।জেলার হাসপাতাল গুলিতে শীত জনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকালে তাপমাত্রা ছিল ১২দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
