চীনে আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঘটেছে এ ঘটনা।

ফায়ার সার্ভিসের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগে চার তলা সেই ভবনটিতে, তবে রাত ১০টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কিন্তু এই ৪০ মিনিট পুরো ভবনে আগুনের ধ্বংসযজ্ঞ ছিল ব্যাপক। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, আগুনে ভবনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১ হাজার ৬০০ ফুট পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কী কারণে আগুন লেগেছিল, তা এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটি থেকে ৮ জনকে মৃত এবং ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মারা যান তারা।

গুয়াংডং প্রদেশের পাশেই চীনের স্বায়ন্তশাসিত প্রদেশ হংকংয়ের অবস্থান। গত মাসে হংকংয়ের এক আবাসিক এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছিল। এতে নিহত হয়েছিলেন ১৬০ জন।

সূত্র : সিনহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *