মোঃ মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নের সাটুরিয়া উপজেলায় বিনামূল্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলা চত্তরে আনুষ্ঠানিকভাবে টিন ও চেক বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন খলিলুর রহমান মুল্যার সঞ্চালনায় এময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, জামায়াতের আমীর আবু সাইদ, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফসসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ। সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মিজানুর রহমান বলেন, সাটুরিয়ার বিভিন্ন সময়ে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত, প্রাকৃতিক দর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ্য ও অসহায় পরিবার এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ জন পরিবারের মাঝে ১১২ ভাটন ঢেউ টিন এবং গৃহমঞ্জুরী বাবদ ৩ লাখ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
