রাজশাহীতে ধর্ষণ মামলায় কলেজ শিক্ষককে কারাগারে পাঠালেন আদালত

 

রাজশাহী প্রতিনিধি : এবার ধর্ষণ মামলায় রাজশাহীর হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ড. মারুফ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক শরনিম আক্তার।
মামলা সুত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ আগস্ট ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকায় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে চাকরির সমস্যা হবে বলে হুমকি প্রদান করে। ঘটনাটিকে পুঁজি করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ প্রায় ৭ বছর ঐ নারীর সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় অধ্যক্ষ ড. মারুফ।

পরে ওই ভূক্তোভোগী নারী প্রভাষক ২০২৩ সালের ২১ এপ্রিল অধ্যক্ষ ড. মারুফ হোসেনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

চলতি বছরের ৩০ এপ্রিল ঐ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা এস আই শরিফুল ইসলাম। তদন্তে জব্দকৃত বিভিন্ন আলামত এবং সাক্ষীদের জবানবন্দীর প্রেক্ষিতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারার অপরাধ সত্য বলে প্রাথমিক প্রতিয়মান হওয়ায় অধ্যক্ষ মারুফ হোসেনকে অভিযুক্ত করে এই অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযুক্ত মারুফ নগরীর কাশিয়াডাঙ্গা থানার ফুদকিপাড়া খিরশিন এলাকার আমজাদ হোসেনের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *