বকশীগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ

জামালপুর উত্তর প্রতিনিধি ॥

জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের বীরগাও গ্রাম থেকে বিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই বিনার স্বামী পলাতক রয়েছে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাও গ্রামের সুলতান মাহমুদের কন্য বিনা আক্তার(২২) এর বিয়ে হয় পার্শবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুয়েল মিয়ার সাথে। বিয়ের পর থেকেই জুয়েল মিয়া তার স্ত্রী বিনা আক্তারকে নিয়ে গাজীপুরে অবস্থান করে। উভয়ে চাকুরি নেয় পোশাক কারখানায়। ১৬ নভেম্বর গাজীপুরের ভাড়া বাসায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। ১৭ নভেম্বর বিনা আক্তারের স্বামী জুয়েল মিয়া বিনার পরিবারকে জানায় বিনা আক্তার মারা গেছে। বিনার আক্তারের পিতৃপক্ষকে না জানিয়েই বিনার লাশ বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া গ্রামে নিজ বাড়ীতে নিয়ে আসে জুয়েল মিয়া। পিতৃপক্ষের আপত্তির পরেও তড়িঘড়ি করে বিনা আক্তারের লাশ দাফনের উদ্যোগ নেয় জুয়েল মিয়ার পরিবার। নিহত বিনা আক্তারের পরিবার কোন উপায় না পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ বিনা আক্তারের লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধারের পর থেকেই বিনার স্বামী জুয়েল মিয়াসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এব্যাপারে বিনা আক্তারের বাবা সুলতান মাহমুদ জানান, বিনার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে নির্যাতন করা হয়েছে। তাই বিনা আক্তারের মৃত্য রহস্য জনক। তাকে হত্যা করা হয়েছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আইনগত প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *